Sunday, March 20, 2022

শিক্ষণীয় একটি গল্পঃ....

 

এক বিবাহিত যুবক, কঠিন রোগে মৃত্যু 

শয্যায় তার স্ত্রীকে ডাকলেন।তার চোখ দিয়ে অনুশোচনার  অশ্রু ঝরছে।যুবকের স্ত্রী গর্ভবতী ছিলেন,এবং এটিই তাদের প্রথম সন্তান!

সে স্ত্রী কে বললো: দেখো,আমি সারা জীবনে নামাজ-রোজা করিনি!আজ মৃত্যু সময়ে ভুল ভেঙ্গে গেছে,কিন্তু আমি নিরুপায় আমার আর কিছু করার সময় সুযোগ হলো না। যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে,বড় হয় তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও।শুনেছি সন্তানের উসিলায়ও বাবা মা বেহেশতে যেতে পারে!

স্ত্রী তাকে শান্তনা দিয়ে বললেন,তোমার কথাই রাখবো!

দু দিন পর যুবক মারা গেলেন।এর কয়েক দিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিলো!অনেক কষ্টের মাঝে যখন

ছেলেটির বয়স ছয় বছর পুর্ণ হলো তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন!

প্রথম দিন মাদ্রাসায় শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন।

আয়াতটি হলো: 'বিসমিল্লাহির রাহমানির রাহিম!

(পরম করুনাময় মহান আল্লাহ্ তায়ালার নামে শুরু করছি! )

মাদ্রাসা থেকে বাড়ীতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারতে গেলেন!

ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন,ঐ তোমার বাবার কবর।ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে!

(মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সব সময় তাদের শিখিয়ে দেয়া আয়াত বা কালাম এমনি এমনি পড়তে থাকে)

এত ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয়,কিছুই জানে না।কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতখানা বার বার কবরের সামনে তিলাওয়াত করতে লাগলো।

ওই ছোট্ট মুখের তিলাওয়াতের এমন শক্তি,আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেলো।মালিকের রহমতের দরিয়ায় বাঁধভাঙা জোয়ারের ডাক এসে গেলো!

মহান আল্লাহ্ তায়ালা আজাবের ফেরেশতাদের

বললেন,এই মুহুর্তে ওই কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও!

ফেরেশতারা বললোঃ হে দয়াময় পরোয়ারদিগার এই লোকটির আমলনামায় এমন কী পুণ্য পাওয়া গেলো?

যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আজাব ক্ষমা করে দেয়া হলো?

ফেরেশতারা শোনো:

কবরের উপরে একটা অবুঝ শিশু বার বার তিলাওয়াত করছে,"বিসমিল্লাহির রাহমানির রাহিম"!

তিলাওয়াতকারী এই কবরবাসীর ওয়ারিশ,তার অবুঝ সন্তান।সে স্বাক্ষী দিচ্ছে আল্লাহ্ রাহমানির রাহিম!

-আল্লাহ্ পরম দয়ালু।

আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি,তাহলে আমি কেমন দয়ালু?

(সুবহানাল্লাহ)

আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন...

বাবা মার জন্য বেশি বেশি দোয়া করুন।।।

Thursday, March 17, 2022

#ফুটাবালতিহতে_সাবধান!!!

 


১. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে (ফুটা বালতি!)

২. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না (ফুটা বালতি!)

৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই (ফুটা বালতি!)

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি (ফুটা বালতি!)

৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন (ফুটা বালতি!)

৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন (ফুটা বালতি!)

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন (ফুটা বালতি!)

৮. রোযা রেখে ক্ষুধা - তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন (ফুটা বালতি!)

৯. আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না (ফুটা বালতি!)

১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না (ফুটা বালতি!)

◑◑◑◑◑◑◑◑◑ ◑◑◑◑◑◑◑◑ ◑◑◑◑◑◑◑◑

ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকে?

আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন। আমীন।



Wednesday, February 9, 2022

✒️✒️গল্পটা পুরো পড়ুন!🖌️🖌️

 

-একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল। 

একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। 

ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগুলো। 

এগিয়ে দেখলো সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ।


-ফাঁদ দেখে ইঁদুর পিছাতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে !! এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল- 

তাতে আমার কি?

আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি.?


-নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা বলল। মুরগী ইঁদুরকে হেয় করে বলল- 'যা ভাই, এটা আমার কোনো সমস্যা নয়।'


-ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো আর বললো, এটা তোকে মামা ফাঁদ, আমিতো আর সেখানে আটকা পড়ে মরবো না, যা এখান থেকে.!!!

কেউ তার কথার গুরুত্ব দিলনা, তার সহযোগীতায় কেউ এগিয়ে এলোনা।


-সেই দিন রাত্রে 'ফটাস' করে একটি শব্দ হলো, ফাঁদে

একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, আর সাপটি তাকে ছোবল মারল।


-অবস্থা বেগতিক দেখে চাষীটি ওঝাকে ডাকলো।

ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর পরামর্শ দিল।

পায়রাটি এখন রান্নার হাঁড়িতে।


-চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয়

স্বজন এসে হাজির হল। তাদের খাওয়ার বন্দোবস্তের

জন্য মুরগীকে কেটে ফেলা হল।

মুরগী বেঁচারিও এখন রান্নার হাঁড়িতে।


-দিন দুই পর চাষীর স্ত্রী মারা গেল। আর তার অন্তোষ্টিক্রিয়ার কিছু দিন পরে ছাগলটিকেও কেটে ফেলা হল।

ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল।


ইঁদুর তো আগেই পালিয়ে ছিল, দুর..বহুদূর।


#কি শিক্ষা পেলাম আমরা ...??

যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর

আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়, যার সমস্যা তার ব্যাপার!

তবে একটু দাঁড়ান, আর একবার ভালো করে

চিন্তা করুন, আপনার অবস্তাও কখনো এমন হতে পারে.!!! মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের একটা

অংশ, একটি ধাপ বা পর্যায়, একজন নাগরিক যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে পড়তে পারে!!


মনে রাখবেন,

মানুষ মানুষের জন্য

আর মানবতা সবার জন্য!

সংগৃহীত🍁



Tuesday, January 25, 2022

🌷তথ্যগুলো জেনে আপনি অবাক হবেন🌷

 

  1. পৃথিবীর কেউই স্বপ্নের শুরু মনে রাখতে পারে না।
  2. পৃথিবীতে সমগ্র মানুষের যা ওজন সব পিঁপড়েরও প্রায় একই ওজন।
  3. আপনি জানলে অবাক হবেন যে, মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ায়। আর এর কারনেই মশা উড়ার সময় ভিন্ন ভিন্ন আওয়াজ আসে।
  4. মহম্মদ নামটি এই পৃথিবীতে সবথেকে জনপ্রিয় নাম।
  5. মানুষের জন্য প্রস্তুত করা গর্ভনিরোধক ওষুধগুলি গোরিলার উপরেও কাজ করে।
  6. হাওয়াইয়ান বর্ণমালা মাত্র ১৩টি।
  7. একজন স্বাভাবিক মানুষ দিনে গড়ে প্রায় ১০ বার হাসে।
  8. বিড়াল তার জীবনের ৬৬% সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।
  9. সুইজারল্যান্ডের মানুষেরা বিশ্বের সবথেকে বেশি চকোলেট খায়। এখানে প্রতি ব্যাক্তি গড়ে বছরে প্রায় ১০ কেজি চকোলেট খেয়ে থাকে।

10. জানেন কি জিরাফের জিহ্বা কত লম্বা? জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এবং এর সাহায্যেই সে তার কান পরিষ্কার করে।

11. পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় ৬০০০ বার বজ্রপাত হয়।

12. আপনি যেদিন জন্ম হয়েছেন, সেই দিনটিতেই প্রায় মিলিয়ন লোকের জন্মদিন।

13. আপনি জানলে অবাক হবেন যে প্রতিটি মানুষ তাদের জীবনের সর্বমোট প্রায় ২৫ বছর সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

14. পৃথিবীর সর্বপ্রথম সেলফি ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের এক ব্যক্তি নিয়েছিল। এবং এই সেলফি নিতে তার সময় লেগেছিল প্রায় তিন মিনিট।

পৃথিবীর প্রথম স্ব-চিত্র

15. আপনি কি জানেন যে মশার ৪৭ টি দাঁত রয়েছে।

Pls share to read others💦


Thursday, January 20, 2022

আসুন হাত দেখি(Zoom in)🖐️🤚👀

  1.আসুন একজন ব্যক্তির হাত দেখি

2. প্রথমটি হল এক সেন্টিমিটার দূরত্বে বড় করা

3.দশগুন বড় করার পর, আপনি পরিষ্কারভাবে ত্বকের ছিদ্রগুলো দেখতে পাবেন

4.এবং তারপর 100 গুন বিবর্ধন করার পরে, এই সময় ত্বকের টিস্যুগুলো প্রকাশ পেতে শুরু করবে

5.1000 গুন বড় করার পরে, আপনি পৃথক পৃথকভাবে কোষগুলো দেখতে পাবেন

6.আরও 10,000 গুন বড় করার পরে, আপনি কোষের নিউক্লিয়াস দেখতে পাবেন

7.100,000 গুন বড় করার পর আপনি কোষে ক্রোমোজোম দেখতে পাবেন

8.আরও 1 মিলিয়ন গুন বড় করা হলো, এমনকি ক্রোমোজোমগুলিও এখন সহজেই দেখা যায়

9.10 মিলিয়ন গুন বিবর্ধিত করা হলো, যেটি আমাদের ব্যবহারিক অর্থে 1 ন্যানোমিটার। আপনি দেখতে পাচ্ছেন ডিএনএগুলো, যে ছোট কণা দিয়ে তৈরি

10.এক বিলিয়ন গুন বিবর্ধিত করা হলে ইলেকট্রন ক্লাউড(ইলেকট্রন অঞ্চল) দেখা যাবে যা সম্পর্কে আমরা শুনেছি

11.আপনি যদি ইলেক্ট্রন ক্লাউডকে আরও 10,000 গুন বড় করেন, তাহলে এই ইলেক্ট্রন ক্লাউডের উপর একটি ছোট বিন্দু, নিউক্লিয়াস দেখতে পাবেন।


পড়ার জন্য ধন্যবাদ 🙂💕   

অনুসরণ করতে ভুলবেন না 

🍁পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 🍁

 


১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ৬.১৫ কিলোমিটার।

৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।

৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?

উত্তর : নিচ তলায়।

৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর : ৩.১৮ কিলোমিটর।

৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।

৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?

উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

উত্তর : প্রায় ৪ হাজার।

১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তর : ৮১টি।

১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

উত্তর : ৬০ ফুট।

১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : ৩৮৩ ফুট।

১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : ৬টি।

১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : ২৬৪টি।

১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

উওর: ২০২২ সালের ১৬ ডিসেম্বর।

১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?

উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উত্তর : ৪২টি।

২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।


Friday, January 14, 2022

বেশ কিছু কনফিউশন প্রশ্নের উত্তর🤔

 


--------------------

১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি

দিয়েছে কে? ভারত/ভূটান?

.

→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)।

বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী--

ভুটান।

-

২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন

রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা

রশ্মি?

.

→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায়

সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত

উত্তর গামা রশ্মি।

-

৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে?

মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?

.

→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ

বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।

-

৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে

কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?

.

→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর

সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে

হোস্ট

-

৫। কম্পিউটারের গতি মাপা হয়-

সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?

.

→ Correct Answer: ন্যানোসেকেন্ড

-

৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা

হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭

এপ্রিল, ১৯৭১

.

→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১

-

৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়?

গাজীপুর না ম্যানিলা?

.

→ Correct Answer: ম্যানিলা । আর

বাংলাদেশের হলে গাজীপুর

-

৮। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার?

৪/৫?

.

→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০,

১৯০৫, ১৯৪৭, ১৯৭১)

-

৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩

না ৪?

.

→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)

-

১০। চিনি কল....১৭/১৫?.

→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক

সমীক্ষা- ২০১৬)


১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে

বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না

দ্বিমেরু কেন্দ্রিক?

.

→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক

-

১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়?

প্লিহা/ যকৃত?

বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়?

প্লিহা/ যকৃত?

.

→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর

সঞ্চিত থাকে: প্লীহায়

-

১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের

উপজাতি বসবাস করে ? ১১/১২ ?

.

→ Correct Answer: ১২টি

-

১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা

কত ? ৪৫/৪৮ ?

.

→ Correct Answer: ৪৫ টি।

-

১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর

ছবি আছে? কানাডা / বেলজিয়াম?

.

→ Correct Answer: কানাডা ।

-

১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?

.

→ Correct Answer:৫২

-

১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?

.

→ Correct Answer: ২৮

-

১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায়

অবস্থিত? হাইতিতে /জাপানে?

.

→ Correct Answer: জাপানে (হাইতিতে

করোনার স্টোন চার্চ আছে আর জাপানে

করোনার স্টোন পিস।)

-

১৯। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে

নিজেকে প্রত্যাহার করে নেয়??

১৯৮৪/১৯৮৫?

.

→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে

২০০৩

-

২০। হোম পেইজ মানে কি? তথ্য

পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?

.

→ Correct Answer:তথ্য পরিবেশনা

-


২১। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম

করেছে-- কর্কটক্রান্তি/

বিষুব রেখা?

.

→ Correct Answer: বিষুব রেখা

-

২২। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান

কয়টি?

.

→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি,

সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭

টি।

-

২৩। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে

করে- দীনেশচন্দ্র সেন/

চন্দ্রকুমার দে?

.

→ Correct Answer: সংগ্রহ করেন --

চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন --

দীনেশচন্দ্র সেন।

-

২৪। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত

সূর্যের আলোর--বিক্ষেপন/প্রতিসরণ?

.

→ Correct Answer:বিক্ষেপন

-

২৫। বাংলাদেশের জিডিপিতে

(বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে

বেশি? কৃষি/শিল্প/সেবা?

.

→ Correct Answer:সেবা




যখন নামিবে আধার(উপন্যাস) _হুমায়ূন আহমেদ।

 যখন নামিবে আধার _হুমায়ূন আহমেদ উপন্যাসটি পড়তে 👇👇👇Just Click https://drive.google.com/file/d/1SvS74GBSp7TYDwDTYYCnlGEtuL9DgTM7/view?usp...