Wednesday, February 9, 2022

✒️✒️গল্পটা পুরো পড়ুন!🖌️🖌️

 

-একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল। 

একদিন ইঁদুরটি দেখলো চাষী আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। 

ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগুলো। 

এগিয়ে দেখলো সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ।


-ফাঁদ দেখে ইঁদুর পিছাতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল- জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে !! এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল- 

তাতে আমার কি?

আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি.?


-নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা বলল। মুরগী ইঁদুরকে হেয় করে বলল- 'যা ভাই, এটা আমার কোনো সমস্যা নয়।'


-ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে থাকলো আর বললো, এটা তোকে মামা ফাঁদ, আমিতো আর সেখানে আটকা পড়ে মরবো না, যা এখান থেকে.!!!

কেউ তার কথার গুরুত্ব দিলনা, তার সহযোগীতায় কেউ এগিয়ে এলোনা।


-সেই দিন রাত্রে 'ফটাস' করে একটি শব্দ হলো, ফাঁদে

একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করলো, আর সাপটি তাকে ছোবল মারল।


-অবস্থা বেগতিক দেখে চাষীটি ওঝাকে ডাকলো।

ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর পরামর্শ দিল।

পায়রাটি এখন রান্নার হাঁড়িতে।


-চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয়

স্বজন এসে হাজির হল। তাদের খাওয়ার বন্দোবস্তের

জন্য মুরগীকে কেটে ফেলা হল।

মুরগী বেঁচারিও এখন রান্নার হাঁড়িতে।


-দিন দুই পর চাষীর স্ত্রী মারা গেল। আর তার অন্তোষ্টিক্রিয়ার কিছু দিন পরে ছাগলটিকেও কেটে ফেলা হল।

ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল।


ইঁদুর তো আগেই পালিয়ে ছিল, দুর..বহুদূর।


#কি শিক্ষা পেলাম আমরা ...??

যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর

আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়, যার সমস্যা তার ব্যাপার!

তবে একটু দাঁড়ান, আর একবার ভালো করে

চিন্তা করুন, আপনার অবস্তাও কখনো এমন হতে পারে.!!! মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের একটা

অংশ, একটি ধাপ বা পর্যায়, একজন নাগরিক যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে পড়তে পারে!!


মনে রাখবেন,

মানুষ মানুষের জন্য

আর মানবতা সবার জন্য!

সংগৃহীত🍁



Tuesday, January 25, 2022

🌷তথ্যগুলো জেনে আপনি অবাক হবেন🌷

 

  1. পৃথিবীর কেউই স্বপ্নের শুরু মনে রাখতে পারে না।
  2. পৃথিবীতে সমগ্র মানুষের যা ওজন সব পিঁপড়েরও প্রায় একই ওজন।
  3. আপনি জানলে অবাক হবেন যে, মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ায়। আর এর কারনেই মশা উড়ার সময় ভিন্ন ভিন্ন আওয়াজ আসে।
  4. মহম্মদ নামটি এই পৃথিবীতে সবথেকে জনপ্রিয় নাম।
  5. মানুষের জন্য প্রস্তুত করা গর্ভনিরোধক ওষুধগুলি গোরিলার উপরেও কাজ করে।
  6. হাওয়াইয়ান বর্ণমালা মাত্র ১৩টি।
  7. একজন স্বাভাবিক মানুষ দিনে গড়ে প্রায় ১০ বার হাসে।
  8. বিড়াল তার জীবনের ৬৬% সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।
  9. সুইজারল্যান্ডের মানুষেরা বিশ্বের সবথেকে বেশি চকোলেট খায়। এখানে প্রতি ব্যাক্তি গড়ে বছরে প্রায় ১০ কেজি চকোলেট খেয়ে থাকে।

10. জানেন কি জিরাফের জিহ্বা কত লম্বা? জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এবং এর সাহায্যেই সে তার কান পরিষ্কার করে।

11. পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় ৬০০০ বার বজ্রপাত হয়।

12. আপনি যেদিন জন্ম হয়েছেন, সেই দিনটিতেই প্রায় মিলিয়ন লোকের জন্মদিন।

13. আপনি জানলে অবাক হবেন যে প্রতিটি মানুষ তাদের জীবনের সর্বমোট প্রায় ২৫ বছর সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

14. পৃথিবীর সর্বপ্রথম সেলফি ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের এক ব্যক্তি নিয়েছিল। এবং এই সেলফি নিতে তার সময় লেগেছিল প্রায় তিন মিনিট।

পৃথিবীর প্রথম স্ব-চিত্র

15. আপনি কি জানেন যে মশার ৪৭ টি দাঁত রয়েছে।

Pls share to read others💦


Thursday, January 20, 2022

আসুন হাত দেখি(Zoom in)🖐️🤚👀

  1.আসুন একজন ব্যক্তির হাত দেখি

2. প্রথমটি হল এক সেন্টিমিটার দূরত্বে বড় করা

3.দশগুন বড় করার পর, আপনি পরিষ্কারভাবে ত্বকের ছিদ্রগুলো দেখতে পাবেন

4.এবং তারপর 100 গুন বিবর্ধন করার পরে, এই সময় ত্বকের টিস্যুগুলো প্রকাশ পেতে শুরু করবে

5.1000 গুন বড় করার পরে, আপনি পৃথক পৃথকভাবে কোষগুলো দেখতে পাবেন

6.আরও 10,000 গুন বড় করার পরে, আপনি কোষের নিউক্লিয়াস দেখতে পাবেন

7.100,000 গুন বড় করার পর আপনি কোষে ক্রোমোজোম দেখতে পাবেন

8.আরও 1 মিলিয়ন গুন বড় করা হলো, এমনকি ক্রোমোজোমগুলিও এখন সহজেই দেখা যায়

9.10 মিলিয়ন গুন বিবর্ধিত করা হলো, যেটি আমাদের ব্যবহারিক অর্থে 1 ন্যানোমিটার। আপনি দেখতে পাচ্ছেন ডিএনএগুলো, যে ছোট কণা দিয়ে তৈরি

10.এক বিলিয়ন গুন বিবর্ধিত করা হলে ইলেকট্রন ক্লাউড(ইলেকট্রন অঞ্চল) দেখা যাবে যা সম্পর্কে আমরা শুনেছি

11.আপনি যদি ইলেক্ট্রন ক্লাউডকে আরও 10,000 গুন বড় করেন, তাহলে এই ইলেক্ট্রন ক্লাউডের উপর একটি ছোট বিন্দু, নিউক্লিয়াস দেখতে পাবেন।


পড়ার জন্য ধন্যবাদ 🙂💕   

অনুসরণ করতে ভুলবেন না 

🍁পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 🍁

 


১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ৬.১৫ কিলোমিটার।

৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।

৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?

উত্তর : নিচ তলায়।

৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর : ৩.১৮ কিলোমিটর।

৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।

৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?

উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

উত্তর : প্রায় ৪ হাজার।

১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তর : ৮১টি।

১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

উত্তর : ৬০ ফুট।

১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : ৩৮৩ ফুট।

১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : ৬টি।

১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : ২৬৪টি।

১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

উওর: ২০২২ সালের ১৬ ডিসেম্বর।

১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?

উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উত্তর : ৪২টি।

২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।


Friday, January 14, 2022

বেশ কিছু কনফিউশন প্রশ্নের উত্তর🤔

 


--------------------

১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি

দিয়েছে কে? ভারত/ভূটান?

.

→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)।

বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী--

ভুটান।

-

২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন

রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা

রশ্মি?

.

→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায়

সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত

উত্তর গামা রশ্মি।

-

৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে?

মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?

.

→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ

বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।

-

৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে

কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?

.

→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর

সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে

হোস্ট

-

৫। কম্পিউটারের গতি মাপা হয়-

সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?

.

→ Correct Answer: ন্যানোসেকেন্ড

-

৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা

হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭

এপ্রিল, ১৯৭১

.

→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১

-

৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়?

গাজীপুর না ম্যানিলা?

.

→ Correct Answer: ম্যানিলা । আর

বাংলাদেশের হলে গাজীপুর

-

৮। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার?

৪/৫?

.

→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০,

১৯০৫, ১৯৪৭, ১৯৭১)

-

৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩

না ৪?

.

→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)

-

১০। চিনি কল....১৭/১৫?.

→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক

সমীক্ষা- ২০১৬)


১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে

বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না

দ্বিমেরু কেন্দ্রিক?

.

→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক

-

১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়?

প্লিহা/ যকৃত?

বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়?

প্লিহা/ যকৃত?

.

→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর

সঞ্চিত থাকে: প্লীহায়

-

১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের

উপজাতি বসবাস করে ? ১১/১২ ?

.

→ Correct Answer: ১২টি

-

১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা

কত ? ৪৫/৪৮ ?

.

→ Correct Answer: ৪৫ টি।

-

১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর

ছবি আছে? কানাডা / বেলজিয়াম?

.

→ Correct Answer: কানাডা ।

-

১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?

.

→ Correct Answer:৫২

-

১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?

.

→ Correct Answer: ২৮

-

১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায়

অবস্থিত? হাইতিতে /জাপানে?

.

→ Correct Answer: জাপানে (হাইতিতে

করোনার স্টোন চার্চ আছে আর জাপানে

করোনার স্টোন পিস।)

-

১৯। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে

নিজেকে প্রত্যাহার করে নেয়??

১৯৮৪/১৯৮৫?

.

→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে

২০০৩

-

২০। হোম পেইজ মানে কি? তথ্য

পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?

.

→ Correct Answer:তথ্য পরিবেশনা

-


২১। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম

করেছে-- কর্কটক্রান্তি/

বিষুব রেখা?

.

→ Correct Answer: বিষুব রেখা

-

২২। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান

কয়টি?

.

→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি,

সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭

টি।

-

২৩। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে

করে- দীনেশচন্দ্র সেন/

চন্দ্রকুমার দে?

.

→ Correct Answer: সংগ্রহ করেন --

চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন --

দীনেশচন্দ্র সেন।

-

২৪। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত

সূর্যের আলোর--বিক্ষেপন/প্রতিসরণ?

.

→ Correct Answer:বিক্ষেপন

-

২৫। বাংলাদেশের জিডিপিতে

(বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে

বেশি? কৃষি/শিল্প/সেবা?

.

→ Correct Answer:সেবা




Saturday, January 8, 2022

✏️✒️কয়েকটি বাক্যে পালসেটিলা🖋️🖌️

 


✒️✏️কয়েক বাক্যে পালসেটিলা🖌️🖍️

📍পরিবর্তনশীলতা(শারিরীক ও মানসিক)এমনকি রোগ ক্রমাগত স্থান ও রুপ পরিত্যাগ করে ।

📍নম্রতা ও ক্রন্দনশীলতা (রাগ আছে তবে বেশিক্ষণ ধরে রাখতে পারে না)। 📍আবেগ প্রবন, অল্পতেই কেঁদে ফেলে

📍গাত্র সর্বদা উত্তপ্ত ও গরমে বৃদ্ধি । গরম-আলো-বাতাসহীন বদ্ধ ঘরে রোগীনী বিরক্ত বোধ করে।

📍কপালে হাত রাখিয়া চিৎ হইয়া শুইতে ভালবাসে ; বাম পার্শ চাপিয়া শুইতা পারে না।

📍যত ব্যথা তত শীত কিন্তু গরম সহ্য হয় না ।

📍রাত্রীর শুরুতে ঘুমে অস্থীর কিন্তু শেষ রাত্রে নিদ্রাহীনতা।

📍ম্যাজিক বাক্যঃ জিহ্বা ,ঠোঁট শুস্কতা সত্ত্বেও পানিপানে অনীহা । (তৃষ্ণাহীনতা) অর্থাৎ গলা শুকিয়ে থাকে কিন্তু কোন পানি পিপাসা থাকে না।

সংগৃহীত। 

Monday, January 3, 2022

এক নজরে ফুলতলা💦

 


এক_নজরে_ফুলতলা

 উপজেলার মৌলিক তথ্যাদি 

১. উপজেলার নামঃ ফুলতলা।                      ১.১ নামকরণের ইতিহাসঃ             ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ভৈরব নদীর তীরে সম্ভবত পাঠান যুগের পরবর্তীতে হযরত মিছরী দেওয়ান শাহের আস্তানা স্থাপিত হয়েছিল । জানামতে এই মিছরী দেওয়ান শাহের কল্যাণেই এই লোনা এলাকায় সুপেয় পানি পাওয়া যায়। মাজার সংলগ্ন এলাকায় তাঁর লাগানো কামিনী-কৃষ্ণ চূড়া ফুলের শোভা জনমনকে আকর্ষিত করে। প্রথমতঃ ঐ এলাকাটি ফুলতলা হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে সমগ্র এলাকা এই নামেই নামকরণ করা  হয়। 

ক্র.নং স্থাপন কাল : ০২ জুলাই ১৯৮৩

 

আয়তন : ৭৪.৩৩ বর্গ কিঃ

 

সীমানা : উত্তরে- অভয়নগর (যশোর), দক্ষিণে- দিঘলিয়া ও খুলনা সিটি কর্পোরেশন, পূর্বে- অভয়নগর, পশ্চিমে-ডুমুরিয়া উপজেলা।

 

বিশেষ নামকরণ   বিভাগীয় শহর খুলনার প্রবেশদ্বার

 

জেলা সদর হতে দুরত্ব : ২২ কিঃমিঃ

 

জনসংখ্যা : ১,৩৩,৩৭৪জন; পুরুষ: ৬৭,৫১৩ জন, মহিলা: ৬৫,৮৬১ জন

 

গ্রামের সংখ্যা : ৩৮টি

 

ইউনিয়নের সংখ্যা : ০৪টি, ১নং আটরা-গিলাতলা, ২নং দামোদর, ৩নং জামিরা, ৪নং ফুলতলা ইউপি।

 

মৌজার সংখ্যা : ২৪ টি

 

থানার অধিক্ষেত্র   ০২ টি, ১. ফুলতলা থানা, ২. খান জাহান আলী থানা (আংশিক)

 

নদ-নদীর সংখ্যা ও নাম : ০১টি, ভৈরব নদ

 

শিক্ষা প্রতিষ্ঠানঃ : প্রাথমিক স্তরঃ ৫৬ টি, মাধ্যমিক স্তর ২৭ টি, কলেজ স্তর ১১টি সর্বমোট ৯৬টি।

 

হাট-বাজারের সংখ্যা : ০৮টি।১) ফুলতলা বাজার ২) জামিরা হাট, ৩) পথের বাজার ৪)গিলাতলা ৫)ছাতিয়ানী ৬) ইস্টার্ন গেট বাজার ৭) বেজেরডাঙ্গা ৮)শিরোমণি কেডিএ বাজার

 

খেয়াঘাট/ফেরি ঘাটের সংখ্যা : ৯/১১টি ?। ১) ভাটপাড়া ২)শিকিরহাট ৩)শীতেরঘাট ৪) ফুলতলা বাজার ৫)ধুলগ্রাম এলএসডি ৬)হাসপাতাল ঘাট ৭) আমতলা ৮)আফিল জুট মিল খেয়াঘাট ৯)ক্যাবল শিল্পঘাট

 

জুট মিলের সংখ্যা : ১০টি। ১) সুপার জুট মিল ২) আইয়ান জুট মিল ৩) ফুলতলা জুট মিল ৪)আলীম জুট মিল ৫) ইস্টার্ন জুট মিল ৬) এফ আর জুট মিল ৭) আফিল জুট মিল ৮) জুট স্পিনার্স লিঃ ৯) মহসিন জুট মিল ১০) ওয়েভ জুট মিল

 

সার কারখানা : ০১ টি, বাংলাদেশ  ফার্টিলাইজার এন্ড এগ্রো কেমিঃ ইন্ডাঃ লিঃ

 

প্যাকেজিং কারখানা : ০২ টি, ১. শরীফা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ২. সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং

 

লবন কারখানা : ০৩টিঃ ১. তিতাস সল্ট ২. পদ্মা সল্ট ৩. মধুমতি সল্ট

 

অন্যান্য কারখানা : ৫ টি,  ১. বাংলাদেশ ক্যাবল শিল্প ফ্যাঃ, ২. জয়নব এক্সট্রাকশন,

 

শিল্প নগরী : ০১ টি, বিসিক শিল্প নগরী, শিরোমনি, খুলনা।

 

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান : বিকেএসপি এর আঞ্চলিক কার্যালয়

 

প্রশিক্ষন কেন্দ্র : ০১টি, বাংলাদেশ টেলিযোগাযোগ প্রশিক্ষণ কেন্দ্র

 

ফায়ার স্টেশন : ০১টি, খানজাহান আলী ফায়ার স্টেশন

 

চিংড়ি ঘেড়ের সংখ্যা : ৮,২১১ টি।  উৎপাদিত মাছঃ গলদা, বাগদা, রুই, কাতলা, মৃগেল, পাংগাস। 

 

ইট ভাটার সংখ্যা : ০৮টিঃ ১. বেস্ট ব্রিক্স ২. প্রিন্স ব্রিক্স ৩. একতা ব্রিক্স ৪. ইউনাইটেড ব্রিক্স ৫. জেবি ব্রিক্স ৬. নিউ জেবি ব্রিক্স ৭. খানজাহান আলী ব্রিক্স ৮. হোসেন ব্রিক্স

 

শিক্ষার হার : 59.00%

 

সিনেমা হল : ১ টি, গ্যারিসন সিনেমা হল। 

 

ঐতিহাসিক-দর্শনীয়  স্থান : দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, শিরোমনি যুদ্ধক্ষেত্র, জাহানাবাদ ক্যান্টনমেন্ট, বনবিলাশ চিড়িয়াখানা, গিলাতলা শিশুপার্ক, খানজাহান আলী মসজিদ, মিলিটারী কলেজিয়েট স্কুল,  বুড়ো ফকিরের মাজার।

 

যোগাযোগ ব্যবস্থা : সড়ক পথ, রেল পথ ও নৌপথ বিশিস্ট উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান।

 

বিখ্যাত : জুট মিল, নার্সারী শিল্প, পাপড় ও গামছা

 

জাতীয় অর্থনীতিতে অবদান : সাদা সোনাখ্যাত চিংড়ী ও জুট মিলের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানী  করে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করা হয়।

 

ভৌগলিক অবস্থান : (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) ২২০৬৫ হতে ২৩ উত্তর অক্ষাংশ এবং৮৯০২৫’’ হতে ৮৯ ৩৮’’ পূর্ব দ্রাঘিমাংশ অক্ষাংশ।

 

খালের সংখ্যা ও নাম : .....................(২২) টি

 

বিলের সংখ্যা ও নাম : ১টি, ডাকাতিয়া বিল

 

মুক্তিযোদ্ধার সংখ্যা               : .................(১০৪) জন

 

গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ    স্মৃতি : শিরোমনি যুদ্ধক্ষেত্র। 

 

কৃষি আবাদি জমির পরিমাণ : .....................(৩৭০৩) হেক্টর

(ক) মোট আবাদী জমির পরিমাণঃ : ......................(৯৮৩২৪) হেক্টর

(খ) এক ফসলী জমির পরিমাণ : ................................(২৪৯৫) হেক্টর

(গ) দো-ফসলী জমির পরিমান : ...................................(২৪২৫)

 (ঘ) তিন ফসলী জমির পরিমা : ..................................(৮২৯৪) হেক্টর

 

বিসিক শিল্প নগরীঃ ০১টি শিরোমনি। :  

 

নার্সারির সংখ্যা : .....................................(১০২০)  টি

 

পোলট্রীর সংখ্যা :  

 

সমবায় সমিতির সংখ্যা   ১০২ টি?

 

বিদ্যুতায়িত গ্রাম : ৩২ টি

 

ব্যাংকের সংখ্যা ও নাম : ১২টি, সোনালী-২, কৃষি-২, অগ্রনী, জনতা-২, পূবালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ব্র্যাক, ট্রাস্ট, ইসলামী ব্যাংক

 

প্রধান ডাকঘর : ১টি (সাব পোষ্ট অফিস)

 

সরকারী মাধ্যমিক বিদ্যালয় : (১) বালকঃ নাই (২) বালিকাঃ ১টি

 

বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় :  (১) বালকঃ ১৭ টি (২) বালিকাঃ-৩টি

 

সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৩৭ টি

 

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৭ টি

 

আলিয়া মাদ্রাসা : ৮টি

 

কওমী মাদ্রাসা : ১টি,  আটরা গাউসুল আযম কওমী মাদ্রাসা

 

এবতেদায়ী মাদ্রাসা : ৩টি

 

কিন্ডারগার্টেন : ১৩ টি

 

মসজিদ   : ১৫৪ টি

 

মন্দির : ৩৩ টি

 

পাঠাগার : ৩টি

 

স্বাস্থ্য বিষয়ক : (ক) সরকারী হাসপাতাল ১টি(খ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৪ (গ) কমিউনিটি ক্লিনিকঃ ৯টি(ঘ) উপ-স্বাস্থ্য ক্লিনিকঃ ১টি(গ) জন্মহারঃ ৮.৩৯ ( প্রতি হাজারে)(ঘ) মৃত্যুহারঃ ২.৫৪জনসংখ্যা বৃদ্ধির হারঃ ০.৮৯ ভাগ, (জাতীয়ঃ ১.৩৯ ভাগ)

এমবিবিএস ডাক্তারের সংখ্যা : ১০ জন

বেসরকারি হাসপাতাল/ক্লিনিক : ৪টিঃ ১. এ গফুর মেমোঃ প্রাঃ হাসপাতাল ২. ফুলতলা সার্জিক্যাল ও শিশু হাসপাতাল ৩. মিম ক্লিনিক ৪. লিন্ডা ক্লিনিক

বেসরকারি প্যাথলজির সংখ্যা : ২টিঃ ১. ইউএফএস প্যাথলজিক্যাল সেন্টার ২. ফুলতলা প্যাথলজী

এনজিও এর সংখ্যা : ২৫টি

ডিজিটাল প্রাথমিক শিক্ষা খুলনা 

প্রাথমিক শিক্ষা পরিবার। 

আমরা শিক্ষক, একই পরিবার। 

তথ্য সুত্রঃ- উপজেলা পরিষদ

যখন নামিবে আধার(উপন্যাস) _হুমায়ূন আহমেদ।

 যখন নামিবে আধার _হুমায়ূন আহমেদ উপন্যাসটি পড়তে 👇👇👇Just Click https://drive.google.com/file/d/1SvS74GBSp7TYDwDTYYCnlGEtuL9DgTM7/view?usp...